ঢাকা, সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

জামিন পেলেন দেশ রূপান্তরের সাংবাদিক রানা

দৈনিক দেশ রূপান্তরের শেরপুরের নকলা উপজেলা সংবাদদাতা শফিউজ্জামান রানার জামিন দিয়েছেন আদালত।  মঙ্গলবার অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেট মিসেস জেবুন নাহার সাংবাদিক রানার জামিনের আদেশ দেন।


এর আগে, গতকাল রাতে সাজা প্রদানের সহিমুহুরি নকল পাওয়ার পর আজ দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে আপিল করেন রানার আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার ও অ্যাডভোকেট আব্দুর রহিম বাদল। পরে বিকেলে শুনানি শেষে রানার জামিন মঞ্জুর করেন আদালত। 


গত ৬ মার্চ শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের কাছে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে সাংবাদিক শফিউজ্জামান রানা আবেদন করেন। তিনি ওই আবেদনের রিসিভড কপি চাওয়ায় ক্ষিপ্ত হন ওই ইউএনও। এ সময় তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাংবাদিক রানাকে ছয় মাসের জেল দেওয়া হয়।

ads
ads
ads

Our Facebook Page